রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল। ছবি: সংগৃহীত

জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি, আওয়ামীপন্থী অভিনেতা ও সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশে সোপর্দ করেছে একদল যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সিদ্দিককে যারা মারপিট করেছে তাদের বকাঝকা করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিককে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

জানা গেছে, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর