বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা পূর্বক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য মুক্ত দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার (২৬ জানুয়ারি)রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে।  দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে।  ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে ৷ শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মাণ্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার  ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর