বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছেন শেখ হাসিনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬:২০ অপরাহ্ন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর এদেশের মানুষের শান্তি এবং অগ্রগতি সাধিত হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য, যার রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামষ্টিক অগ্রগতি, সামষ্টিক শক্তি, এলাকা ও দেশের উন্নয়নের জন্য সঠিক দেশপ্রেমিক সরকার দরকার। আর এই দেশপ্রেমিক সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, দেশের অভূর্তপূর্ব উন্নয়ন হচ্ছে। আইএমএফ আমাদের টাকা দিয়েছে, কেন দিয়েছে? আমাদের সক্ষমতা আছে। বিশ্বব্যাংক আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের সেই সক্ষমতা আছে”-এসব বক্তব্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা অনেকেরই পছন্দ নয়। অনেকেই আজকে বাংলাদেশকে টেনে ধরার চেষ্টা করছে। আজকে বিদেশিদের কাছে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। একটা সময় বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করেছিল গ্রামীণ ব্যাংকের ড. ইউনূস। বাংলাদেশের মানুষ খেতে পারে না, চলতে পারেনা, দারিদ্রতা, বানভাসী, নদী ভাঙ্গন এসব বিক্রি করে বিদেশি অর্থ নিয়ে এসে তিনি শান্তি পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকে বিদেশীরা বুঝতে পেরেছে আমরা জঙ্গিবাদ দমন করেছি। এজন্য জঙ্গিবাদের উস্কানিদাতারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তবে ২০৪১ সালের আগেই ২০৩৫ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ‘সেবা’ কি জিনিস বাংলাদেশের মানুষ তা ভুলে গিয়েছিল। রাষ্ট্র জনগণকে সেবা দিবে, রাষ্ট্র জনগণের সেবায় নিয়োজিত থাকবে। সরকারের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতাবগঞ্জ পৌরসভার জন্য ৩১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর