বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ অপরাহ্ন

ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ’বিএনপি-জামায়াত দেশে বিরোধী অপশক্তি। এদের হাত থেকে দেশ ও দেশের মানুষদের রক্ষা করতে হবে। এরা অগ্নিসন্ত্রাসী লুটেরা ও দুর্নীতিবাজ। প্রিয় মাতৃভূমিকে আর যাই হোক সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারি না। এরাই দেশে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘জাতির পিতার কাঙ্ক্ষিত শোষণ বঞ্চনামুক্ত বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধে বিজয় : বর্তমান প্রেক্ষাপটে আগামীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সে লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব। যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের সঙ্গে সম্প্রীতির সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করব। আমরা বিশ্বাস করি, সন্ত্রাস নয়, শান্তি আমাদের মুক্তি দিতে পারে। শান্তির পক্ষে কাজ করলে একটি দেশ ও একটি জাতি শিখরে পৌঁছাবে।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সুদৃঢ় ঐক্য অপরিহার্য। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার পরাজিত শক্তি দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে পাঁয়তারা চালাচ্ছে, যেকোনো মূল্যে তা প্রতিহতের জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ’ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি, আগামী দিনেও পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের আমরা ভোট দিয়ে বিজয়ী করতে পারলেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বঙ্গবন্ধুকন্যা বদলে যাওয়া বাংলাদেশকে সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের রূপান্তরের মহানায়ক।’

তিনি বলেন, ’সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। ভয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুস্থ ধারার জীবনযাপনের জন্য আমাদের কাজ করতে হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্যের ভেতর একটি দেশ ও একটি জাতি এগিয়ে যেতে পারে না। সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য বঙ্গবন্ধুকন্যা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। এই নির্বাচনকে সুষ্ঠু করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি বলেন, ’পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করলে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠিত হবে। আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।’

আইডিইবির সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর