শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সাংগঠনিক ভিত্তি নেই: জুনায়েদ আল হাবিব

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর তেমন কোনো রাজনৈতিক অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব।

তিনি বলেন, পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির প্ররোচনায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে পেশিশক্তি ও কালো টাকা ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন জুনায়েদ আল হাবিব।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক থাকায় প্রশাসনের কোনো হস্তক্ষেপের প্রয়োজন পড়ছে না। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব কিংবা পেশিশক্তি ও কালো টাকা ব্যবহারের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে এলাকায় তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা খুবই সীমিত থাকে। সেই বাস্তবতা থেকেই কিছু প্রার্থী নির্বাচনী পরিবেশ নিয়ে অযৌক্তিক অভিযোগ তুলছেন।
রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পুরো দেশের ৩০০টি আসন নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার মতো অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়।

এ ধরনের বক্তব্য সাধারণত কোনো জাতীয় দলের প্রধানের কাছ থেকেই আসতে পারে। অন্য প্রার্থীরা যখন নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট, তখন এককভাবে অভিযোগ তোলার পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। পরে তিনি নির্বাচিত হলে অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর