শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়া এখনো অনিবার্য আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে : প্রেস সচিব ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের চিঠি দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল তারেক রহমান দেশে আসতে আইনগত বাধা আছে বলে জানা নেই : ড. আসিফ নজরুল রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ‘চমক আছে’ বললেন নেতারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশের আদালতে প্রথমবারের মতো ব্রিটিশ এমপির সাজা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, জানুন কারণ খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিতে প্রাণ গেল ১ জনের, আহত ৩

বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরটি পুনরায় খুলে দেব।’

বশির বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি, সম্ভব হলে আজ রাতেই কার্যক্রম পুনরায় শুরু করা যায়।’

তিনি জানান, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারে কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

‘আমাদের তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে, দ্রুত ও সুশৃঙ্খলভাবে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা,’ বলেন উপদেষ্টা। তিনি আরও জানান, বিমানবন্দরের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব অংশীজন পরামর্শে যুক্ত রয়েছেন।

দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বশির বলেন, ‘আমরা মহান আল্লাহর রহমত কামনা করছি যাতে পরিস্থিতি স্বাভাবিক করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিমানবন্দরকে পূর্ণ কার্যক্ষমতায় ফিরিয়ে আনতে।’

উপদেষ্টা জানান, আগুন কেবল আমদানি কার্গো এলাকায় সীমাবদ্ধ ছিল, রপ্তানি কার্গো অংশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।’

বশির জানান, আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবু বিচ্ছিন্নভাবে কিছু স্থানে আগুন জ্বলছে। আমি ব্যক্তিগতভাবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছি।’

উপদেষ্টা পুনরায় বলেন, সরকার দ্রুততম সময়ে বিমানবন্দরের পূর্ণ কার্যক্রম পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর