বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন । এর পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা–কর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্যই কাম্য নয়’।

সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’

এ সময় তিনি বলেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর