শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

ভারত ও রাশিয়া সম্পর্ক অনেক গভীর : জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:১২ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরো গভীর কিছু। খবর পিটিআই’র।

রাশিয়ায় পাঁচদিনের সরকারি সফররত জয়শঙ্কর সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সাথে আলাপকালে এমন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু।’

তিনি আরো বলেন, ‘এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ভারত এবং রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে।

এক্ষেত্রে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে আমাদের একে অপরের সাথে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

খবরে বলা হয়, বুধবার জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।

এটি নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর