শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্র ও মানুষের জন্য ক্ষতিকর : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরণের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।

রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় পূর্বতন মন্ত্রী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের সাথে নতুন প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সভা পরিচালনা করেন।

প্রতিমন্ত্রী আরাফাত বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।’

‘বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আগামী দিনে কাজ করতে চাই, পূর্বতন মন্ত্রী মহোদয়ের কাছ থেকেও আমরা পরামর্শ নেবো’ উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর