শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য : পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, হিমালয়সহ পাহাড় পর্বত স্বাভাবিক থাকলে আমরা ভালো থাকবো, আমাদের বেঁচে থাকার জন্য এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য। জলবায়ু পরিবর্তন পর্বত, হিমবাহ এবং প্রতিবেশ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে। হিমবাহের গলে যাওয়া জীববৈচিত্র্য এবং পানির ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকাকে প্রভাবিত করে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেয়।
শুক্রবার মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নেপাল দূতাবাস কর্তৃক আয়োজিত ‘মাউন্টেন মেমোরিজ : কানেক্টিং পিক্স অ্যান্ড পিপল’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, মেধাবী ফটোগ্রাফারদের ছবিগুলো আমাদের জীবনে প্রকৃতির গভীর প্রভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই পরিবেশকে লালন ও রক্ষা করতে অনুপ্রাণিত করে।
মন্ত্রী বলেন, পর্বত আমাদের সীমানা পেরিয়ে নেপাল ও অন্যান্য জাতির সঙ্গে পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু স্থিতিশীলতার প্রতিশ্রুতিতে একত্রিত করে। মন্ত্রী ফটোগ্রাফারদের শিল্পকর্মের জন্য প্রশংসা করে বলেন, আপনাদের কাজ কেবল আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করে না, বরং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ এবং ফটোগ্রাফি প্রদর্শনীর কিউরেটর এনাম উল-হকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের হাইকমিশনার, এম্বাসেডর, কূটনীতিক, পরিবেশবিদ, ফটোগ্রাফার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা হিমালয়ের সৌন্দর্যের প্রশংসা করেন। মন্ত্রীসহ অতিথিবর্গ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন।
‘ফটোগ্রাফি প্রদর্শনী’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২ জুন ২০২৪ পর্যন্ত সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত ল’ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে  যা আরও বেশি লোককে পর্বতমালার মনোমুগ্ধকর ছবি ও গল্পে ডুব দেওয়ার সুযোগ দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর