শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

মানুষ হত্যাকারীদের বিচার হতেই হবে : নানক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামিন পেতেই পারেন, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারেন। জামিনের বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করব, যারা ঘটনাগুলো ঘটিয়েছেন, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে ও বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ অক্টোবর যে হত্যাকাণ্ড হয়েছিল, সবমিলিয়ে বিএনপির অপরাধ ও অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।

মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খুনিদের দল। এ দলটির পেছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে। এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এ দলটির উপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর