সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি মাঠে থেকে সহযোগিতা করবে। দলটির যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।’
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেফতার এবং আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। যাতে কেউ বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।
তিনি আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
গার্মেন্টস শিল্পেও ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কোনো ধরণের অপচেষ্টা সফল হবে না।’
এ সময় নবগঠিত উত্তর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, দলকে এগিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবে উত্তর বিএনপি। সকল অরাজকতা রুখে দিতেও প্রস্তুত বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর