মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড.ইউনূসের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

বার্তায় তিনি বলেন, ‘আপনার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আলোড়িত করেছে তারই প্রতিফলন।’

ড. ইঊনূস বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতির পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে দুদেশের মধ্যকার সম্পর্ক ক্রমান্বয়ে আরো গভীর ও বিস্তৃত হয়েছে।

দুদেশের অংশীদারিত্ব আরো জোরদার এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্র অন্বেষণে কাজ করার অফুরান সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার প্রচেষ্টায় অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বাংলাদেশের সরকার ও জনগণ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারের নিরিখে অপেক্ষায় রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর