বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

যে বইয়ে ঠাঁই পেয়েছে আমার ‘লেখা’

রাহাত হুসাইন
আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

যে বই আমার একটি ফিচার আছে। ২০১৮ সালের গল্প। তখন আমি ‘নতুন সময় ডট কম’ নামে একটি অনলাইন গণমাধ্যমে কাজ করি। এরআগে উল্লেখ করার মত কোনো অনলাইন সংবাদ মাধ্যমে আমার কাজ করা হয়নি। তবে আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছিলাম। দৈনিক বর্তমান তার মধ্যে উল্লেখযোগ্য। বর্তমান ছাড়ার পর আমি ‘নতুন সময় ডট কম’ এ কাজ শুরু করি। সেখানে আমার সহকর্মীদের মধ্যে একজন ছিলেন, আশিস বিশ্বাস দাদা। তিনি আউটপুট এডিটর ছিলেন ।

অনলাইনে কাজ করার টুকিটাকি বিষয় আমি তার কাজ থেকে শিখতাম। কোনো বিষয় জানতে চাইলে তিনি আন্তরিকতার সঙ্গে পাশে বসিয়ে শেখাতেন। তখনই বলেছিলেন অনলাইন সাংবাদিকতার বিষয়ে বই লিখবেন।

দীর্ঘ সাত বছর পর এবারের একুশের বই মেলায় এসেছে তার লেখা সেই বইটি। বইয়ের নাম দিয়েছেন ‘অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম’। নতুন যারা অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করবেন বইটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা সাংবাদিকতায় পড়াশোনা করছেন, বইটি তাদেরও কাজে আসবে।

প্রচার মাধ্যমে কাজ করলেও দাদা একজন প্রচারবিমুখ ব্যক্তি। তিনি বই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগ্রহ দেখাননি। তবে দুই-একটি অনলাইন সংবাদমাধ্যম তার বই নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

আশ্চর্যের বিষয় হচ্ছে, আশিস দা তার বইয়ে আমার লেখা একটি ফিচার প্রকাশ করেছেন। ‘শিশুসন্তান নিয়ে শিক্ষক আন্দোলনে মা’ শিরোনামে মানবিক ফিচারটি ২০১৮ সালের ১৪ জানুয়ারি নতুন সময় ডটকমে প্রকাশ পেয়েছিল। এছাড়া আরোও কয়েকটি মানবিক ফিচারেরও উদহারণ তিনি বই দিয়েছেন। যারা অনলাইন সাংবাদিকতা করতে চান, তাদের বইটি পড়া উচিত বলে আমি মনে করি।

লেখক :
স্টাফ রিপোর্টার : দৈনিক আলোকিত বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর