রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

রংপুর ২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সুমনা আক্তার লিলি; কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ আসনে (বদরগঞ্জ -তারাগঞ্জ ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে সুমনা আক্তার লিলির মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে, সুমনা আক্তার লিলির প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় লিলির কর্মী-সমর্থকরা।

মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে সুমনা আক্তার লিলি বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।বাকিটুকু আল্লাহর ইচ্ছা। নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করবো। সেই সঙ্গে বেকার সমস্যা দূর করণ, মাদকমুক্ত যুব সমাজ গড়তে কাজ করবো।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস রংপুর ২ আসনের মানুষ আর ভূল করবে না। ৭ জানুয়ারি ভোটাররা তাদের কাঙ্খিত রায় দিবে। এবং এই আসনটি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চাই স্বতন্ত্র প্রার্থী হয়েও। এসময় তিনি রংপুর ২ আসনের মানুষের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর