শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন অথবা ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হচ্ছেন। বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই অবস্থার পরিবর্তন কামনা করে এবং এ লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি।

বুধবার (২ অক্টোবর) সিলেটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার মূল্যায়নে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক মতবিনিময়ে এ কথা বলেন ড. দেবপ্রিয়। মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন সেক্টরের অংশীজনেরা নিজেদের মতামত তুলে ধরেন।

দেবপ্রিয় বলেন, “বিগত এক দশক বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে উন্নয়নের কথা প্রচারিত হয়েছে। তবে, আমরা এই দাবিগুলো নিয়ে সংশয় প্রকাশ করেছি এবং প্রশ্ন করেছি, কেন এত উন্নয়নের পরেও কর এবং কর্মসংস্থানের সুযোগ বাড়েনি, কেন কোনো বিনিয়োগ হয়নি, কেন দারিদ্র্য ও বৈষম্য কমেনি।

একইসঙ্গে অর্থনৈতিক অবস্থার সংস্কারে এ ধরনের আলোচনা অব্যাহত রাখা হবে। সবার মতামত এবং বাস্তবতা পর্যবেক্ষণের মাধ্যমেই শ্বেতপত্র প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চা, পর্যটন, মৎস, কৃষি, যোগাযোগ, রেমিটেন্সসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের দুর্নীতি, অবহেলা ও উন্নয়নবঞ্চনা নিয়ে কথা বলেন অংশীজনেরা।

তারা জানান, সিলেটে একের পর এক মেগা প্রকল্প নেওয়া হয়েছে, যার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। প্রকল্প মাঝপথে আটকে থাকলেও বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। ফলে উন্নয়নবঞ্চিত থেকেছে সিলেট।

বিভ্রান্ত পরিকল্পনা ও লুটপাটের কারণে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন প্রভৃতি বিষয়ে ব্যয় করা অর্থ মানুষের জীবনে কোনো সুফল বয়ে আনতে পারেনি বলে জানান তারা। সভায় বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর