বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না : নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে।

শনিবার আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধুমাত্র লেখাপড়া দ্বারা একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত পরিবেশে। শিক্ষাঙ্গনে কোন বাণিজ্য হতে পারেনা। শিক্ষাঙ্গন হবে পবিত্র। আমাদের  শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখে শিখবে।

নাছিম বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় জাতির পিতার  সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। উন্নয়ন কন্যা হিসেবে, মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় শেখ হাসিনা দিয়েছেন তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আমরা হবো উন্নত ও আত্মনির্ভরশীল দেশ। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমাদের দেশকে বিশ্বসভায় তুলে ধরবো।

আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর