বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:০২ অপরাহ্ন

শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-৪ (নবরাত্রি হল) হলে সমাবর্তনের সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

আজকের গ্রাজুয়েটরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এ কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যখন কর্মজগতে পা রাখবে, মনে রাখবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে তোমাদের সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশের শিক্ষার বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের জন্যে একটি অনুকরণীয় মডেল। আপনাদের অর্জিত জ্ঞান শুধু নিজেদের জন্যই ব্যবহার করবেন তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজে লাগাতে হবে।

উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবাল সহ সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর