বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

শিগগিরই দেখা যাবে পরীর ‘রঙিলা কিতাব’

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ন

চিত্রনায়িকা পরীমণি সন্তান হওয়ার পর দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন পরীমণি। তবে গেল বছরের শেষ দিক থেকে আবারও নিয়মিত হয়েছেন কাজে। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। শিগগিরই মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।

ওয়েব সিরিজটি আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে  ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে। বুধবার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ সময় ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারও শেয়ার করা হয়। ট্যাগলাইনে উল্লেখ করা হয়, ‘রক্তে রাঙা প্রেমের কিস্সা’!

‘রঙিলা কিতাব’-এ পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে। এর আগে গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর