শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৮:৫০ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। (ছবি : সংগৃহীত)

দীপু মনি  বলেছেন, শিশুরা আগামী দিনে দেশের কান্ডারী হবে। শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধনীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি আবাসিক প্রতিষ্ঠানের নিবাসী শিশুদের অংশগ্রহণে দু’দিনব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনার  মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তাফা কামাল।

মন্ত্রী  বলেন, শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের যত প্রয়াস সেগুলোকে সার্থক ও সফল ভাবে প্রয়োগ করতে হবে। তারা সমাজের সমান অংশীদার মানুষ হবে এবং  স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে।  বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে, এবং সেই সোনার বাংলা গড়ার কারিগর হবে।

তিনি বলেন, ভিন্নভাবে সক্ষম শিশুরা রয়েছে তাদের জন্যও আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করবো। তারাও পিছিয়ে থাকবে না,  তাদেরও শারীরিক মানসিক বিকাশের জন্য  এই আয়োজনগুলো নিয়মিতভাবে করবো।

মন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনটাকে সুন্দর করবার জন্য আমাদের দেশ-মাতৃকাকে ভালবাসতে হবে। দেশকে ভালবেসে আমরা আমাদের এই দেশটাকে উন্নত করবো, এই জন্য আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার জীবন থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে হবে। বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ ও  সংগ্রামের যে আদর্শ, সেটি যেন আমরা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি এবং সেটি আত্মস্থ করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।

পরে মন্ত্রী দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন। ২৭ জানুয়ারি, শনিবার এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর