শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি : জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ৩০০ আসনের এমপিরা এখন পলাতক রয়েছেন। তারপরও হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি। দিল্লিতে বসে এদেশে অরাজকতার ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত।

শনিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কর্মী সম্মেলেনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারেনি। দীর্ঘ ১৭ বছরের একটি কালো যুগ আমরা পার করে এসেছি। একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না।

তিনি বলেন, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের আহাজারি এবং অন্নহীন-বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারি হয়েছে।

জামায়াত সেক্রেটারি বলেন, কর্তৃত্ববাদী শেখ পরিবার ও একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না। তাদের ছেলে না হলে ব্যবসা হবে না। শেখ পরিবারের লোক না হলে ব্যবসা-বাণিজ্যের কোনো নিরাপত্তা ছিল না। আমাদের সন্তানদের চাকরি-বাকরি, রাজনীতি-অর্থনীতি সব তছনছ করে দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর