সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের বিদায়ী রাষ্ট্রদূত গুনের ঊড়েয়া রোববার সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কসোভোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির করার উপর গুরুত্বারোপ করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং গ্রহণপূর্বক কসোভো সরকারের মতামতের জন্য গত ২৭ মার্চ, ২০২৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে কসোভা সরকার তাদের মতামত অন্তর্ভুক্ত করে চুক্তির খসড়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের নিকট প্রেরণ করে যা ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে। তিনি বলেন, খসড়াটিতে কসোভোর পক্ষ থেকে চুক্তির ১২ নং অনুচ্ছেদে সামান্য সংশোধনী আনয়নের প্রস্তাব করা হয়েছে। কে এম খালিদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে সংশোধনীর বিষয়ে ভেটিং গ্রহণপূর্বক দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। তিনি এসময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করে চুক্তিটি স্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চুক্তিটি দ্রুত স্বাক্ষরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, কসোভোতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম চালু রয়েছে। তিনি এসময় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন, উপসচিব আয়েশা সিদ্দিকা, ঢাকাস্থ কসোভো দূতাবাসের নির্বাহী সহকারী আখন্দ সুরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর