শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন।

সাম্প্রতিক পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি জানান, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।

উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড়া হচ্ছে না। কিন্তু জালে আসতে হবে। জালে আসার পর কাউকে ছাড়া হচ্ছে না।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায়– এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না।’

গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর