বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আনোয়ার ও সাংগঠনিক ইকরাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ২০২৪-২০২৬ নির্বাচন উপলক্ষ্যে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন বায়রা এর সাবেক সভাপতি ও প্রাক্তন এম.পি এম.এ.এইচ. সেলিম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল মোবারক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আল-ইকরাম ওভারসীজের স্বত্বাধিকারী মো. ইকরাম চৌধুরী।

এছাড়াও প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান অপু, দপ্তর সম্পাদক পদে সরোয়ার জাহান বকুল মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সবাইকে সিন্ডিকেট মুক্ত বায়রা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘সিন্ডিকেট মুক্ত জনশক্তি রপ্তানি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট আসন্ন বায়রা নির্বাচনে দুর্দিন-দুঃসময়ের পরীক্ষিত নেতা, সাবেক সফল সভাপতি এম.এ.এইচ. সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর