শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

সরকার গঠন করলে উন্নয়নে পার্বত্যাঞ্চলের চিত্র পাল্টে দিবে আ.লীগ : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আগামিতে আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করলে উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পার্বত্য মন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের পার্বত্য এলাকার মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। দেশের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন পার্বত্য মন্ত্রী।

বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং আগামীতেও দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিচিতি পাবে। তাই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর