বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরকার ভোগ্যপণ্য নিয়ে কারো কাছে জিম্মি হতে চায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়ে কারো কাছে জিম্মি হতে চায় না। আমদানি কারক এবং মিল মালিক সরবরাহ লাইনে সমস্যা তৈরি করে। পুলিশ ও ভোক্তা অধিদফতর দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি বলেন, শুল্ক কমালেও ব্যবসায়ীরা সময়মতো পণ্য সরবারাহ করে না। কোনো মিল পণ্য সরবরাহ বন্ধ করলে তার গেট বন্ধ হবে, হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, না হয় ব্যবসা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রমজানকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
ব্যবসায়ীরা ইচ্ছে করে চালের দাম বাড়িয়েছিল উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, টিসিবিতে বাফার স্টক গড়ে তোলার কাজ চলছে। ভালোভাবে ব্যবসা না করলে যতই শক্তিশালী হোক ব্যবসা বন্ধ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ভোক্তা অধিকার অধিদফতরের ডিজি এ এইচ এম সফিউজ্জামান, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদসহ অন্যরা।
খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে মিলিত হওয়ার আগে নগরীর সদরঘাট এলাকায় হাসনি ওয়েল মিল সংলগ্ন ৩০নং ওয়ার্ড এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রি আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের দুঃখ দুদর্শাকে পুঁজি করে যারা ব্যবসা করতে চায়, আমরা সেই সব মুখোশদারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কোন ব্যবসায়ী যেন সিন্ডিকেট বা কারসাজি করার সুযোগ না পায় সেজন্য সতর্ক থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে টিসিবি চেয়ারম্যান, ভোক্তাধিকার মহাপরিচালক, চট্টগ্রাম বন্দর আসনের সংসদ সদস্য এম এ লতিফ ও কাউন্সিলর এবং চট্টগ্রামের টিসিবি ডিলাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর