শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

সরাইল অগ্নিকান্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি, ব্যবসায়ীদের মাথায় হাত

মো. শাহীনুর তানভীর
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ২য় গেইট হাইওয়ে রোড সংলগ্ন, বাস স্ট্যান্ডের উত্তর পাশে গতরাত আনুমানিক ৩ ঘটিকায় ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকান্ড ঘটে।

যার ফলে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। আগুনের লেলিহান প্রায় ২ ঘন্টা স্থায়ী হয়। জনসাধারণ মধ্যরাতে আগুন দেখতে পেয়ে ইমারজেন্সী কল সার্ভিস ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিস কে বিষয়টি অবহিত করেন।

আগুন লাগার আধঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিস কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুনটিকে নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে উল্লেখযোগ্য: সাইমা মোবাইল সেন্টার, মন্টু স্টোর গোডাউন, মনির ট্রের্ডাস, আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্স, সুর্বণা স্বর্ণ শিল্পালয়, পরিমল দত্তের কাপড়ের দোকান, আফসার মিয়ার মুদির দোকান, জুলি লাল শীলের সেলুন, মন্টু স্টোর, বাদল শীলের সেলুন। আগুনটি প্রায় ২ ঘন্টা স্থায়ী হয় এবং চোখের পলকে সবকিছু পুড়ে শেষ।

খবর পেয়ে আজ সকাল ১১ ঘটিকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর