বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন

ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় উদযাপিত হয়ছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান, ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এর সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের মুক্ত স্বাধীনতায় বিশ্বাসী। আর এ কারনেই প্রতিনিয়ত দেশে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের এই উদারতার সুযোগ নিয়ে কেউ যেনো স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

মানিক লাল ঘোষ বলেন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি সত্য প্রকাশে অন্তরায় হতে সাহস পাবে না।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মাসুদুর রহমান দিপুসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর