বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে : রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:১০ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের সহযোগীরা এখনও রয়ে গেছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ বিষয়ে কমিশনের কী প্রস্তুতি আছে, আমরা তা জানতে চেয়েছি।’

তিনি আরও জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজভী বলেন, ‘আমরা আশা করি, বর্তমান কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে।’

আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের সঙ্গে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ), সীমানা পুনঃনির্ধারণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অধিকার নিয়েও কথা হয়েছে। তিনি পিআর পদ্ধতি নিয়ে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা বিভিন্ন সময়ে পিআর পদ্ধতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর