বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সম্পাদক মাসউদুল হক

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

সংগঠনটির সভাপতি পদে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফসিহ উদ্দীন মাহতাব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আলোর ঠিকানার মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। একই পদে ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন পেয়েছেন ২৭ ভোট।

সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। তিনি পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (রহমান মাসুদ) পেয়েছেন ২১ ভোট ও আমাদের নতুন সময়ের আনিসুর রহমান তপন পেয়েছেন ৬ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মো. বাহরাম খান পেয়েছেন ৩৫ ভোট। এ পদের অপর প্রার্থী খবর সংযোগের মো. মোসকায়েত মাশরেক পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) পেয়েছেন ৬৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন- সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায় ৮১ ভোট, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ ৬৫, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল ৬৪ ভোট, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী ৬২ ভোট, জনকণ্ঠের মাহমুদ আকাশ ৫৯ ভোট, মাই টিভির মো. রাকিব হাসান ৫৪ ভোট, অবজার্ভারের মহসীনুল করিম লেবু ৪০ ও আজকের পত্রিকার আয়নাল হোসেন ৩৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর