বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। (ছবি : সংগৃহীত)

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। আর এই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে।

মঙ্গলবার জামালপুরে ইসলামপুর সরকারি কলেজের হলরুমে ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, বাবা-মায়ের মাধ্যমেই আমাদের পৃথিবীতে আগমন ঘটে ঠিকই কিন্তু শিক্ষকরা সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে দরকার। শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে।

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে মো. ফরিদুল হক খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগের সাথে আমাদের সবাইকে একাত্ম হয়ে ভূমিকা রাখতে হবে।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর