বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন ২০২৩ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ন

২০০৭ সাল থেকে এসিআই মটরস বাাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভূমিকা পালন করছে। এসিআই মটরসের ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। এসিআই মটরসের এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালিকা ট্রাক্টর দিয়ে। বর্তমানে সোনালীকার প্রায় ২৫ হাজার সন্তুষ্ট গ্রাহক রয়েছে।

বিগত দশ বছর ধরে সোনালিকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে র্শীর্ষস্থানে অবস্থান করছে। এই অর্জনেরও অন্যতম প্রধান কারণ এসিআই মটরসের ৬ ঘণ্টার মধ্যে অন দ্য স্পট সার্ভিসের নিশ্চয়তা ও স্পেয়ার পার্টসের সহজলভ্যতা যা নিশ্চিত করেছে সর্বোপরি গ্রাহক সন্তুষ্টি।

প্রতি বছরের মতো গ্রাহকের জন্য এসিআই মটরস আয়োজন করেছে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা যা সোনালিকা গ্রাহকদের জন্য একটি মিলন মেলা। এই সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাক্টর মালিক, ড্রাইভার ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকেন আর সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন তাদের কাছে একটি উৎসবের মতো। সার্ভিস ক্যাম্পেইনে ফ্রি সার্ভিসের পাশাপাশি তারা ট্রাক্টর সম্পর্কে তাদের মতামত প্রদান করে যার ওপর ভিত্তি করে এসিআই মটরস গ্রাহকদের চাহিদা পূরণে আরও সচেতন হয়। আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত নিশ্চিতকরণই হচ্ছে এই সার্ভিস ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই আয়োজিত হচ্ছে সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা। এই সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা যে শুধু ফ্রি সার্ভিস পাচ্ছেন তাই নয়, গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সার্ভিস ক্যাম্পেইনে সকাল থেকেই থাকবে প্রোডাক্ট ডিসপ্লে আর আপ্যায়নের সু-ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন প্রকার গেম শো ও গ্রাহক ফিডব্যাক এর উপরেও থাকছে বিভিন্ন পুরস্কার।

একযোগে দেশজুড়ে ১৫টি প্রোগ্রামের মাধ্যমে উদ্বোধন হলো সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন ২০২৩। আনুষ্ঠানিকভাবে নওগাঁ জেলার মহাদেবপুরে ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। যেখানে অংশগ্রহণ করেন প্রায় ৩০০’র অধিক গ্রাহক এবং ১৫০টির অধিক ট্রাক্টরকে সার্ভিসিং করা হয়। এছাড়াও ডেলিভারী দেওয়া হয় ২০টি নতুন সোনালিকা ট্রাক্টর।

এই সার্ভিস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ডিরেক্টর সেলস আজম আলী ও এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো. সেলিম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

এই সার্ভিস ক্যাম্পেইনের প্রধান ফোকাস হলো─
১. ছয় ঘণ্টা সার্ভিস কমিটমেন্ট
২. দেশ সেরা সার্ভিস ও ডিলার নেটওয়ার্ক ব্যবস্থা
৩. সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন ট্রাক্টর মালিক, ড্রাইভার ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বছরের সব চেয়ে বড় উৎসব।
৪. এই ক্যাম্পেইন এর মাধ্যমে ট্রাক্টর মালিকগণ তাদের প্রত্যাশা তুলে ধরেন যা নিয়ে কাজ করে সেরা গ্রাহক সেবা প্রদান করছে এসিআই মটরস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর