বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘হাশ মানি’ মামলায় অভিষেকের আগে ট্রাম্পকে সাজা

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হাশ মানি’ মামলায় হোয়াইট হাউসে অভিষেকের আগে ১০ দিনের কারাভোগ করতে হবে। নিউইয়র্কের বিচারক শুক্রবার ট্রাম্পের ১০ দিনের সাজা নির্ধারণ করেছেন। বিচারক বলেছেন, তিনি কারাগারের সময় আরোপ করতে ইচ্ছুক নন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে অভিষেকের কথা রয়েছে।

নিউইয়র্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

বিচারক জুয়ান মার্চান বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১০ জানুয়ারি সাজা দেওয়ার সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি হাজির হতে পারেন।

বিচারক মার্চান, নিউইয়র্কের জুরির দেওয়া ১৮ পৃষ্ঠার রায় বহাল রেখেছেন। এই রায় বাতিল করার জন্য ট্রাম্পের আইনজীবীদের বিভিন্ন প্রস্তাব বিচারক প্রত্যাখ্যান করেছেন।

বিচারক বলেছেন, ট্রাম্প কারাভোগের পরিবর্তে নিঃশর্তভাবে মামলা খারিজের দাবি জানিয়েছিলেন।

এই সাজা সত্ত্বেও ট্রাম্পকে একজন অপরাধীর তকমা মাথায় নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে।

ট্রাম্প (৭৮) সম্ভাব্য চার বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছিলেন, তবে বিচারক মার্চান সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠাবেন বলে আইন বিশেষজ্ঞরা আশা করেননি।

বিচারক বলেছেন, ‘এই মুহূর্তে এটি সঠিক বলে মনে হচ্ছে যে, কারাভোগের কোনো সাজা আরোপ না করার ব্যাপারে আদালতের আগ্রহের কথা জানাতে হবে।’

বিচারক বলেছেন, প্রসিকিউটররাও বিশ্বাস করেন না যে, কারাভোগের মেয়াদ একটি ‘কার্যকর সুপারিশ।’

ট্রাম্প তার সাজা যাতে বিলম্বিত হয় সেই জন্য আপিল করতে পারেন।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এটি যৌন হয়রানির মামলা গোপন রাখার জন্য অর্থ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর