বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা অশনি সংকেত : জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত। কেউ যেন আইন নিজের হাতে তুলে নেয়ার দুঃসাহস না পায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এই জাতীয় ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়।
অপরদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম ও দুঃখজনক। এসব মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সবগুলো ঘটনাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর