বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

আগে-পরে যাওয়া নিয়ে ঢাবিতে মারামারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমে আগে-পরে যাওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। মারামারিতে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মারামারির ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমন খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন, আহত ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে যেতে চাইলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ইমনের নাক ফাটিয়ে দেন বাবর। ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ইমন বলেছেন, ‘কেন্দ্রীয় গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী যিনি আগে বাথরুমের গেটে আসবেন, তিনিই আগে যাবেন। কিন্তু সিনিয়র এক ভাই আমার পরে গেটে এসে আমার আগেই বাথরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। এটা নিয়ে আমি কথা বললে তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।’

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী বলেছেন, মারামারির বিষয়ে শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা জরুরি। ঘটনাটি বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর