মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো স্বামী-স্ত্রীর জয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হয়েছেন স্বামী ও স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন, আর কমন রুম ও রিডিং রুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তার স্ত্রী উম্মে সালমা।

রায়হান উদ্দিন বলেন, ‘সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই।’

উম্মে সালমা জানান, ‘আমার লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা। শিক্ষার্থীদের সুবিধা ও সেবা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব।’

রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, এবং উম্মে সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর