শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:১২ অপরাহ্ন

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তুউলা, কালুগা এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর তাসের।
খবরে বলা হয়, মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর কিয়েব সরকারের প্রচেষ্টা রোববার মস্কোর প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।
মন্ত্রণারয়ের বিবৃতিতে বলা হয়, অন-ডিউটিতে থাকা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মস্কো, তউুলা, কালুগা এবং ব্রায়ানস্কের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, এ অঞ্চলে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এরআগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীতে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। তারা পার্শ্ববর্তী আরো তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর