শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

উন্নয়নের পথে হাঁটছি, পেছনের দিকে নেয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

‘আমরা উন্নয়নের পথে হাঁটছি। আমাদেরকে পেছনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। যারা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব’, বিরোধীদের উদ্দেশ্য করে ব্রহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের জনসভায় এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

আখাউড়া উপজেলার বড়বাজার-ধরখার সড়কের বনগজ এলাকায় নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে বাংদেশের মানুষ যেন কষ্টে থাকে- সেই একটা ব্যবস্থা করা। ২০১৪ সালে আমরা যখন নির্বাচন করতে গেলাম, তখন তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বয়কটের নামে অগ্নিসন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে। এরপর ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি-জামায়াত মনোনয়ন বাণিজ্য করেছে। মানি লন্ডারিং করে বিদেশে টাকা নিয়ে গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনেও তারা (বিএনপি-জামায়াত) সেরকম ষড়যন্ত্র করেছিল। মানুষের কাছে তারা ভোটের জন্য আসে না। তারা মনে করে যে বিদেশে তাদের কিছু মুরুব্বির কাছে কান্নাকাটি করলে তারা তাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসাতে পারে কি না।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপনাদের চিনে ফেলেছে। এখন দেশের মানুষই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বিএনপি জামায়েত তাদেরকে মদদ দিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে সাবধানে থাকতে হবে। দেশের উন্নয়নমূলক মেঘা প্রকল্প পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ে, টেলিভিশন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও গণমাধ্যমসূত্র উল্লেখ করে তিনি সতর্ক করেন।

ধরখার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শানু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভুঁইয়া, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর