রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোঘণা অনুযায়ী ৮ অক্টোবর পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।

রোববার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যমান সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ৯ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত বাকি তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা) পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর