শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে দেশের ১৪টি জেলার সমতলের ৩৪টি জাতিগোষ্ঠীর আদিবাসি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিএনপি মহাসচিব বলেন, একটি চক্রান্ত চলছে, বাংলাদেশে ভবিষ্যতে একটি নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে একটি গোষ্ঠী বানচাল করতে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আজকে দুখের সঙ্গে বলতে হয়- একটি উগ্রবাদ বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে এক সাথে ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খিস্ট্রান, ক্ষুদ্র জাতি, বড় জাতি এক সাথে লড়াই করেছিলাম আমাদের ভূখন্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য,  আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেভাবেই আমাদের আবার অধিকার রক্ষার জন্য, প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। আমাদের বিশ্বাস আছে- জনাব তারেক রহমান সাহেব তিনি এখন পর্যন্ত যে কথা বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, একটি ভয়াবহন দানবীয় ফ্যাসিস্ট শাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে সবাই একটি বিষয়ে একমত। তা হলো- আমরা প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবো। আপনারা যারা মনে করছেন- আপনারা ক্ষুদ্র জাতীগোষ্ঠীর সদস্য, তা ঠিক নয়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেন, আমার নেতা তারেক রহমানও বলেন- কখনো এই কথা বলা যাবে না। সংখ্যালঘু বা সংখ্যগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি এবং সকলের অধিকার সমান।
তিনি আরও বলেন, অতীতে সব কাজ করা সম্ভব হয়নি এবং সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফায় রেইনবো বাংলাদেশের কথা বলা হয়েছে। আর রেইবোতে জাতির কথা বলা হয়েছে। আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থে একটা রেইবো রাষ্ট্র গঠন করতে চাই। সেইটাই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর