বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

এক দিনেই জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত সোমবার ৩ শতাংশের বেশি কমেছে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের সরবরাহে সংকটের আশঙ্কা করা হলেও বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেলের দাম কমিয়েছে এবং ওপেকের তেল উৎপাদন বেড়েছে। এর ফলে সরবরাহের সংকট নিয়ে শঙ্কা কমেছে। খবর রয়টার্সের।

গত সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪ শতাংশ বা ২ দশমিক ৬৪ ডলার কমে ৭৬ দশমিক ১২ ডলারে নেমে আসে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক শূন্য ৪ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৭০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

এই দুই ধরনের তেলের দাম ২০২৪ সালের প্রথম সপ্তাহে ২ শতাংশের বেশি বেড়েছিল। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন তেলের দাম বেড়েছিল।

রোববার সৌদি আরবের আরব লাইটের দাম এশিয়ার বাজারের জন্য কমানো হলে এই তেলের দাম গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বাজার বিশ্লেষকরা বলছেন, চীন ও বিশ্ববাজারে তেলের চাহিদা কী হবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে; সেই সঙ্গে চলতি বছরের শুরুতে বৈশ্বিক স্টক মার্কেটের সূচনা ভালো হয়নি এবং এখন সৌদি আরবের তেলের দাম কমার খবরে তা আরও নিম্নমুখী হবে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার রয়টার্সের জরিপে জানা যায়, গত ডিসেম্বরে ওপেকের তেল উৎপাদন বেড়েছে। সৌদি আরবসহ কয়েকটি সদস্য দেশ তেল উৎপাদন কমালেও অ্যাঙ্গোলা, ইরাক ও নাইজেরিয়ার মতো দেশের উৎপাদন বাড়ায় সামগ্রিকভাবে ওপেকের তেল উৎপাদন বেড়েছে।

২০২৪ সালে ওপেক ও সহযোগী দেশগুলো তেল উৎপাদন কমাবে বলে ঘোষণা দিয়েছিল। কিন্তু বছরের শুরুতে অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে যায়। অ্যাঙ্গোলাসহ কয়েকটি দেশের উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে তেলের সরবরাহ কমছে না।

বিশ্লেষকরা বলছেন, বাজারের মৌলভিত্তির সাপেক্ষে বলা যায়, অপরিশোধিত তেলের জোগান কমবে না। কিন্তু মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় বাজার অস্থিতিশীল হওয়ার ঝুঁকি আছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব নেতাদের সঙ্গে আবারও আলোচনায় বসেছেন। লক্ষ্য হচ্ছে, গাজার যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, তেলের দাম আরও কমতে পারত, যদি লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন সাহারা তেল ক্ষেত্রের উৎপাদন অনিবার্য কারণে কমাতে বাধ্য না হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর