রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

কুবিতে শিক্ষার্থীদের “স্বাস্থ্য বাতায়ন” ক্যাম্পেইন

কুবি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ সরকারের পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের “স্বাস্থ্য বাতায়ন” নিয়ে ক্যাম্পেইন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টম্বর পর্যন্ত সালমানপুর, বিজয়পুর, কোটবাড়ি সহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে স্কুল, দোকান,বাড়ি, মসজিদে এ ক্যাম্পইন পরিচালনা করেন।

শিক্ষার্থীরা জানান, বর্তমান আধুনিক যুগ। এ যুগে মানুষ যে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারে কিন্তু তা অনেক মানুষ জানে না। আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে স্বাস্থ্য বাতায়ন আছে তা নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ক্যাম্পেইন পরিচালনা করেছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে কল দিয়ে যে কেউ স্বাস্থ্য সেবা নিতে পারে। সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ সহ ওষুধ মেসেজর মাধ্যমে রোগীর মোবাইলে পাঠিয়ে দেয়।

শাহেনা আক্তার (৪৫) বলেন, এত সহজে ডাক্তারের পরামর্শ নেওয়া যায় তা আগে জানতাম না। আমি নানান অসুখে ভুগি। আমার প্রতি মাসে ১২-১৫ হাজার টাকার অষুধের পিছনে ব্যয় হয়। তার সাথে ডাক্তারের ফি তো আছেই। আপনারা আমার বড়ই উপকার করলেন। এছাড়া আমি বিষয়টি গ্রামের সবাইকে বলবো।

উল্লেখ্য, পাবলিক রিলেশন’স কোর্সর অংশ হিসাবে শিক্ষার্থীরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর