মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

কুমিল্লা শিক্ষাবোর্ডে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা বোর্ডের সামনে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ — এমন নানা শ্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া দাবিগুলো হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।

শিক্ষার্থীদের এই অবরোধ ও ঘেরাও কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর