বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

কোন কোন তেল দিয়ে রান্না করলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ১২:২৪ পূর্বাহ্ন

রক্তে শর্করার মাত্রা বাড়লে আমাদের খাওয়া-দাওয়ায় কিছু বিধিনিষেধ চলে আসে। তা না হলে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা মুশকিল। বাইরের প্রক্রিয়াজাত খাবার, তেল-মশলা যত কম খাওয়া যায়, ততই ভালো। চিকিৎসকেরাও তেমনটাই বলে থাকেন। বাড়িতে রান্না করা খাবার হলেও তা কোন তেলে রাঁধছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কোন তেল দিয়ে রাঁধলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তা জেনে নিন।

অ‍্যাভোকাডো অয়েলে রয়েছে উপকারী মনোস্যাচুরেটেড ফ‍্যাট, যা শর্করার মাত্রা বাড়তে দেয় না। এমনকি কোলেস্টেরল রোগীদের জন্যেও অ‍্যাভোকাডো অয়েল স্বাস্থ্যকর। উচ্চ রক্তচাপ থাকলেও এটি খাওয়া যেতে পারে।

অলিভ অয়েল তেলে রয়েছে সব ধরনের উপকারী উপাদান। এতে রয়েছে যে ফ‍্যাট রয়েছে তা রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না। শুধু ডায়াবেটিক নয়, যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদের জন্য অলিভ অয়েল বেশ উপকারী।

ওজন কমাতে নিয়ম করে তিসির বীজ খান অনেকেই। পাশাপাশি তিসির তেলও শরীরের জন্য উপকারী। এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এ উপাদান শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শরীরের যত্ন নিতে পিনাট বাটার বেশ স্বাস্থ্যকর। ডায়াবেটিস থাকলে বাদাম তেল দিয়ে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করতে পারেন। এ তেলেও রয়েছে উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাট। যা হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর