বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্বে ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
ফারুক হাসান। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন। তার অবর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সভাপতির অনুপস্থিতিতে ফারুক হাসান এখন থেকে রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন।
পরে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন নুরুল হক নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর