বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম লাদাখ। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিং লা। এটি ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উচ্চতা উমলিং লাতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি।

তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছেন। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।

তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো।

উল্লেখ্য, শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’। এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর