বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

গোপালগঞ্জে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল ঘোষ বলেন, যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ভিশনারী নেতৃত্ব আন্দোলন সংগ্রাম ও মানবিকতায় যুবলীগ আজ যুব সমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড যুবলীগের কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন পেশার শিক্ষিত, মার্জিত ও দেশপ্রেমিক যুবকদের যুবলীগের সদস্য পদ সংগ্রহের আহবান জানান মানিক লাল ঘোষ।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম ফিরোজ মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়ের।

অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু সহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর