শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নি:সরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন,এর মাধ্যমে শুধু কার্বন নি:সরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। কার্বন নি:সরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে।

আজ রাজধানীর পরীবাগে নিজ  বাস ভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফেডারেশন অব চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও সিসকোর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিনিধিদলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বাংলাদেশের আবাসিক মিশনের প্রধান অর্থনীতিবিদ তাকাশি ইয়ামানো,এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেব নাথ এবং সিসকোর ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসের টেক লিড অব বাংলাদেশ দীনেশ পাল সিং উপস্থিত ছিলেন ।

এদিকে আলাপকালে মন্ত্রী বলেন,এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রকল্প শুরুর কথা জানিয়েছে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন করা গেলে এবং কার্বন নি:সরণ কমাতে পারলে তাদের এই উদ্যোগকে সমর্থন করা হবে। তাদেরকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

তিনি এসময় ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ডিকার্বনাইজেশনের প্রভাবের মতো সমস্যাগুলো মোকাবিলা করার সময় উৎপাদনশীলতা বাড়াতে কার্বন-হ্রাসকারী স্মার্ট কৃষি কৌশল বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার এবং কৃষকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সবুজ, আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর