শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

চট্টগ্রামে হাছান মাহমুদ ও নওফেলসহ ৬০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অস্ত্রশস্ত্রসহ নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নগরীর খুলশী পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম (৩৫)।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানার এলাকার সাফিনা হোটেলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে ও প্রত্যক্ষ মদতে দা, ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতন করে।

এতে অভিযোগকারী আসামিদের ছোঁড়া স্পিøøন্টার, ককটেল ও গ্রেনেডের আঘাতে আহত হয়ে নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্পিøøন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর