বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ছেলের জন্মদিনে শাকিব খানের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:১০ অপরাহ্ন

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের আজ জন্মদিন। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান।

নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে ঢালিউডের এই শীর্ষ নায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার।’ শাকিব খানের সেই পোস্টে অভিনয়শিল্পী থেকে শুরু করে ভক্তরাও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছেন।

অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে। প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলী। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি।

২০১৮ সালের ২০ জুলাই বিয়ে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। যদিও দুই সন্তানের মা অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে বর্তমানে একসঙ্গে থাকছেন না তিনি। তবে সন্তানদের জন্য সকল দায়িত্বই পালন করতে দেখা যায় শাকিবকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর